সময়ের বরিশাল ডেক্স---
![]() |
| ইয়াবা |
ভাণ্ডারিয়ায় দুইশত পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে এদেরকে আটক করা হয়।ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা-কেনার সময় উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত রুস্তুম মল্লিকের স্ত্রী জাহানার বেগম (৫০) ছেলে রাজিব মল্লিক (৩০) তাদের হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।