আজকাল বার্তা ডেক্স-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইইডি) অভিযানে মঙ্গলবার (৬ অক্টোবর) এগুলো আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় G9 571 (শারজাহ-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
তল্লাশিকালে যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ; কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভুইয়া হোসেনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।
সব মিলিয়ে এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

Post a Comment