ডিএমপির অভিযানে গ্রে*প্তার ৫০৬

ডিএমপির অভিযানে গ্রে*প্তার ৫০৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।  https://www.profitableratecpmnetwork.com/pe5zg3i7?key=57d9ca46179c966f4756ec0a93ddb05c

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৫২ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৯৯ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছে।অভিযানে ৪০০ গ্রাম গাঁজা, ৪৩১৪ পিস ইয়াবা, ২টি সুইট গিয়ার, ১টি ব্যানার, ৬টি মুখোশ, ১১টি মোবাইলফোন, ৫১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।



Post a Comment

Previous Post Next Post