দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজকাল বার্তা- 

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও সাইডলাইন (পার্শ্ব) বৈঠকে অংশ নেন।

এসব গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বনেতৃবৃন্দের কাছে তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Post a Comment

Previous Post Next Post