ঈদের ছুটি শেষে কারখানায় গিয়ে দেখে বন্ধ,অতপরঃ

সময়ের বরিশাল ডেক্স---

ঈদের ছুটিতে বাড়ি দিয়ে এসে দেখে একমাত্র কর্মস্থল কারখানা বন্ধ । যেন মাথায় বাজ পড়লো। এমনই ঘটনা ঘটেছে ঢাকার শ্যামলীতে। ঈদের ছুটিরে বাড়িতে গিয়েছিলেন কারখানার শ্রমিকরা। কিন্তু ছুটি কাটিয়ে এসে দেখেন তাদের কারখানা বন্ধ। এতে ক্ষোভে শ্রমিকরা রাস্তা অবরোধ সহ নানা কর্মসূচি দেন। অবরোধের কারনে যান চলাচল বন্ধ। ভোগান্তিতে হাজারো মানুষ। 
আজ বুধবার সকাল আটটার দিকে শ্যামলী বাস টার্মিনাল এলাকায় আলিফ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কে যানচলাচল শুরু হয়। এরপর সকাল নয়টার দিকে ফের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মোহাম্মদপুর জোন পশ্চিম ডিভিশনের ট্রাফিক পুলিশের টি আই মোহাম্মদ কাওছার উদ্দীন আহমদ পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সমস্যা সমাধানে মালিকপক্ষ ও গার্মেন্ট শ্রমিকের প্রতিনিধি দল পুলিশের সহযোগিতায় আলোচনায় বসেছে বলে জানান তিনি।

Previous Post Next Post