১৫ দফা দাবী আদায়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ও বেসিক শ্রমিক সংঘঠনের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি----

 ২৩ আগস্ট ২০১৯ তারিখ শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা কমিটির নাজির মহল্লাস্থ জেলা কার্যালয়ে বেসিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব এম এ জলিল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রিয় কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির আহবায়ক শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ।

বক্তব্য রাখেন, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি-সামসুল হক খান, যুগ্ম সম্পাদক রফিক বিশ্বাস, বরিশাল রিক্সা-ভ্যান-ঠ্যালাগাড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সপরু, বরিশাল বস্তিবাসী ইউনিয়নের আহবায়ক নূর হোসেন হাওলাদার, আলীম উর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দোকান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, যুগ্ম আহবায়ক এনামুল হক, স্টীল শ্রমিক ইউনিয়ন নেতা জাকির হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রাহুল দাস, পণ্য বিক্রয় ও সরবরাহকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমিন, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জোছনা বেগম ও টিইউসি’র সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক অপূর্ব গৌতম।
বক্তারা দর্জি, প্রেস, ঘাট, আড়ৎ ও মুদিঘর, পণ্য বিক্রয় ও সরবরাহকারী, ট্যাংকলরী-ট্রাক পরিবহন, সিটি কর্পোরেশন, বিড়ি-গুড়া মশলা, এ্যাংকর সিমেন্ট, এম.ই.পি, সু-ফ্যাক্টরী, বেঙ্গল বিস্কুট, রেফকো, কেমিষ্ট, সোনারগাঁও টেক্সটাইলসহ সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুরে তাদের ১৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
-ঃ ১৫ দফা দাবী ঃ-

০১। বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগ পত্র সার্ভিস বই দিতে হবে।
০২। ন্যূনতম মজুরী গ্রোস সহ ১৬,০০০ ষোল হাজার টাকা দিতে হবে।
০৩। আই এল ও কনভেনশন ১২১ অনুচ্ছেদ অনুযায়ী আহত ও নিহত শ্রমিক কর্মচারীদের ক্ষতিপূরণ দিতে হবে।
০৪। ইমারত নির্মাণ শ্রমিকদের কাজ শুরুর পূর্বে সেফটি নেট গড়ে তুলতে হবে।
০৫। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারী তালিকাভুক্ত করুন এবং গ্রুপ বীমার আওতাভুক্ত করুন।
০৬। বস্তিবাসীদের স্ব স্ব স্থানে স্থায়ী বন্দোবস্ত প্রদান করতে হবে। বস্তিবাসীদের শিক্ষা, চিকিৎসা, সারাবছর কাজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।
০৭। অফিস আদালত, শিল্প প্রতিষ্ঠানে ঘুষ-দুর্নীতি-অনিয়ম দূর করে জবাবদিহিতা চালু করতে হবে।
০৮। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।
০৯। নারী পুরুষ নির্বিশেষে সমান কাজে সমান মজুরী, কর্মক্ষেত্রে নিরাপত্তা, চাকুরীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১০। শিশু শ্রমিকদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে এবং শিশু শ্রম বন্ধ করতে হবে।
১১। বিড়ি, গুড়া মসলা, বস্তিবাসী, কল-কারখানার শ্রমিক ও দিন মজুর শ্রমিকদের রেশন দিতে হবে।
১২। হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরী ও কর্ম ঘন্টা নির্ধারণ।
১৩। সমুদ্রে মৎস্য আহরণকারী শ্রমিকদের নিরাপত্তা, মজুরী ও কর্মঘন্টা নির্ধারণ।
১৪। বরিশাল সিটি সহ সারাদেশে অবৈধ যানবাহন উচ্ছেদ এবং রিক্সা-ভ্যান-ঠ্যালাগাড়ি ও অটো চালক/শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গড়ে তোলা এবং তাদেরও গ্রুপ বীমার আওতায় নিয়ে আসতে হবে।
১৫। সরকারী শিল্প প্রতিষ্ঠানে আউট সোর্সিং ব্যবস্থা বাতিল করে শূন্য পদে নিয়োগ জনবল নিয়োগ করতে হবে।

Previous Post Next Post