পুনরায় নিজ বাহিনীতে ফিরে যাচ্ছেন মোংলা বন্দরের চেয়ারম্যান কমডোর ফারুক হাসান


মনির হোসেন,মোংলাঃ
কমডোর ফারুক হাসান
মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ পৌনে তিন বছর দায়িত্ব পালন শেষে নিজ বাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে ফিরে যাচ্ছেন কমডোর একেএম ফারুক হাসান, (এন)এএফডব্লিউসি,পিএসসি বিএন।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমডোর ফারুক হাসানকে নিজ বাহিনী নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে তার স্থলে রিয়ার এডমিরাল এম. মোজাম্মেল হক, এনডিসি,পিএসসি,বিএন কে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী  সোমবার ২৬ (আগস্ট) কমডোর ফারুক হাসানকে বিদায় সংবর্ধনা দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

কমডোর ফারুক হাসান মোংলা বন্দরে দায়িত্ব পালন কালে বন্দরের সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তিনি চেয়ারম্যান থাকাকালে মহামান্য রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ মোংলা বন্দর সফর করেছেন
Previous Post Next Post