সেলিম শিকদার,সিরাজগঞ্জ
৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করেছে সলঙ্গা জাতীয় শ্রমিকলীগ।
উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর জিরোপয়েন্ট এলাকায় শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
২০ অক্টোবর শনিবার বিকেলে জাতীয় শ্রমিকলীগ সলঙ্গা থানা শাখা আয়োজনে সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মাসুদ রানা শান্তর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ রানা খান এর সঞ্চালনায় আয়োজিত শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি বিশিস্ট শ্রমিক নেতা আঃ খালেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আঃ কাদের চাঁন,বিশেষ অতিথী হিসেব উপস্থিত ছিলেন রায়গঞ্জের মাটি ও মানুষের নেতা জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ইমরুল হাসান তালুকদার ইমন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জয়নুল আবেদ্বীন, সলঙ্গা শ্রমিকলীগের সহ-সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ,মাসুদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আঃ মালেক, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহিন আলম,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আঃ ওয়াহাব, সাধারন সম্পাদক বেলাল হোসেন সহ উপজেলা,থানা ও বিভিন্ন ইউনিয়ন এর শ্রমিকরা।
Post a Comment