বাবুগঞ্জ প্রতিনিধিঃ গত শুক্রবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলন্বীদের প্রধান ধর্মী উৎসব শারদীয় দূর্গাপূজা।শেষ দিনে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সস্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বাবুগঞ্জ উপজেলা মাধবপাশা ইউনিয়নের ১০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন ।এ সময় তিনি বলেন- ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল মানুষের ধর্ম ও বর্ণের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।তিনি আরো বলেন আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব,মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার আনিচুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ মতিন রাঢ়ী, সাংস্কৃতি বিষয় সস্পাদক সাইফুল ইসলাম,মাধপাশা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আঃ লতিফ মৃধা,উপজেলা অ’লীগ নেতা কাজী দেলোয়ার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সস্পাদক হাসানুর রহমান খান,মুক্তিযোদ্ধা মোশারফ,মুক্তিযোদ্ধা সামছুল হক জোমাদ্দার,মাধবপাশা ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সস্পাদক জামাল তালুকদার,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান,পূজা উদযাপন কমিটির সাধারন সস্পাদক দীলিপ কুমার রায়,ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান,ইউপি সদস্য মোঃ সুমন,আ’লীগ নেতা তাপস লস্কর, আ’লীগ নেতা আদম আলী খান,ছাত্রলীগ নেতা মুরাদ,মোঃ মিন্টু হাওলাদার প্রমুখ।
বাবুগঞ্জে চেয়ারম্যানের নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান
0

Post a Comment