রাজধানীতে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী আটক

আজকাল বার্তা ডেক্স---


রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোসা. সোনিয়া বেগম (২৭) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৮ জুন) র‌্যাব-১০ সদস্যরা কামরাঙ্গীরচর থানার আমিনবাগ আলী আহমেদ গলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে করে।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা।

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী জানিয়েছেন- দীর্ঘদিন ধরেই তিনি মাদক ব্যবসা করে আসছেন। আটক ওই নারী মাদককারবারির নামে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post