বরগুনায় ব্রিজ ভেঙে খালে ট্রলারডুবি

সময়ের বরিশাল ডেক্স---
বরগুনার পাথরঘাটা উপজেলার মাছেরখাল এলাকায় শুক্রবার বিকালে রোলার পারাপারের সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এতে সদর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এ সময় ব্রিজের নিচে থাকা কাঠবোঝাই একটি ট্রলার চাপা পড়ে ডুবে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলার কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, রোলারটি ওঠার কারণেই ব্রিজটি ভেঙে যায়। ভাঙা ব্রিজের নিচেপড়ে একটি ট্রলার ডুবে যায়। কালমেঘা ইউনিয়ন পরিষদের চেযারম্যান আকন মো. সহিদ বলেন, ব্রিজটি ভেঙে সদর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাই সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post