ডেক্স নিউজ-


বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড দিনারের পোল গ্রামের মোল্লা বাড়ীর বাদল মোল্লার স্ত্রী আলপনা বেগম তন্নী(৩০) ও তার  ছেলে আলিফ (৪) নিখোঁজ হয়েছে। তন্নী চরকাউয়া গ্রামের সিকদার বাড়ী মৃত. মুন্নাফ আলীর মেয়ে।


গত ১লা মে শুক্রবার সকাল সাড়ে ৯টায়  চরকাউয়া বাবার বাড়ী  যাওয়ার কথা বলে শশুর বাড়ী থেকে বের হয়। তার স্বামী বাদল মোল্লা ঐ দিন বিকাল আনুমানিক ৩টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করলে ফোনটি বন্ধ পাওয়ায়।  তাছাড়া তার বাবার বাড়ীর সাথে যোগাযোগ করলে সেখানে যায়নি বলে জানায় পরিবারের লোকজন। এছাড়া  আশেপাশে বিভিন্ন এলাকায় থাকা অন্যান্য আত্মিয় স্বজনদের বাড়ীতে তল্লাশি চালালেও খোঁজ মেলেনি গৃহবধূ তন্নীর।

এ বিষয়টি স্বামী বাদল মোল্লা বন্দর থানা পুলিশকে অবহিত করে গত ৫ মে বরিশাল বন্দর থানায়  একটি সাধারণত ডায়েরি করেন  যাহার  নং ১৭৩/২৬ইং ।

বন্দর থানার এস.আই ইদ্রিস আলী বলেন, জিডি করার পরেই আমরা সারাদেশে জানিয়ে দিয়েছি এবং আমাদের আওতাধীন এলাকায় তল্লাশী চালিয়েছি এবং আমাদের তল্লাশি অভিযান  অব্যহত রয়েছে । আমরা তার কোন খোঁজ পাওয়া মাত্রই তার স্বজনদের অবহিত করব।

এদিকে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ গৃহবধূ ও সন্তানের খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করছে বাদল মোল্লা।  ০১৯৩৪৩৭৫৬৬৪, ০১৯৯৯২৬২৩৪০।

Post a Comment

Previous Post Next Post